Views Bangladesh Logo

মঙ্গলবার থেকে স্বল্পমূল্যে সবজি ও ডিম বিক্রি করবে সরকার

রাজধানীতে ওপেন মার্কেট সেলের (ওএমএস) আওতায় মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে আলু, ডিম, পেঁয়াজসহ বিভিন্ন ধরনের সবজি বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ সোমবার গণমাধ্যমকে জানান, নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে নগরীর বিভিন্ন পয়েন্টে প্রথমবারের মতো পচনশীল পণ্য যেমন- আলু, ডিম, পেঁয়াজ, পটল, করলা বিক্রি শুরু হতে যাচ্ছে।

তিনি বলেন, সরকার রাজধানীতে একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে নিম্ন-আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে এসব সবজি বিক্রি করবে।

কৃষি সচিব জানান, প্রতি কেজি আলু ৩০ টাকা, প্রতি ডজন ডিম ১৩০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা এবং শাকসবজি বিদ্যমান বাজারদরের চেয়ে অন্তত ২০-৩০ শতাংশ কমে বিক্রি হবে।

তিনি জানান, আগামী দুই সপ্তাহের জন্য কমপক্ষে ২০টি স্থান নির্ধারণ করা হয়েছে এবং প্রকল্প সফল হলে এর সংখ্যা বাড়ানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ