৪৩৪১ হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা
২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে ৪ কোটি ৮৭ লাখ টাকা উদ্বৃত্ত হয়েছে। এই অর্থ সরকারি মাধ্যমে হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জন হাজিকে ফেরত দেওয়া হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক মন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নির্ধারিত অর্থ থেকে ৪ কোটি ৮৭ লাখ টাকা উদ্বৃত্ত হয়েছে। এই অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হবে।
তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জন হাজি এই উদ্বৃত্ত অর্থ ফেরত পাবেন।
মতামত দিন