মুরাদনগর ধর্ষণ মামলার বিচার অগ্রাধিকার পাবে: আসিফ নজরুল
মুরাদনগর, কুমিল্লায় সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
রোববার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মুরাদনগর ধর্ষণ মামলার ক্ষেত্রে সরকার সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করবে। এই বিষয়ে সরকারের পূর্ণ প্রতিশ্রুতি রয়েছে।”
তিনি বলেন, “এই ঘটনা নিয়ে আমরা সাধারণ নাগরিকদের মতোই গভীরভাবে মর্মাহত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নিয়েছে। প্রধান অভিযুক্তসহ, ঘটনার ছবি ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের—যা অত্যন্ত দায়িত্বহীন ও অপরাধমূলক কাজ—গ্রেপ্তার করা হয়েছে।”
আসিফ নজরুল আরও বলেন, ধর্ষণের মতো অপরাধ মোকাবেলায় সরকারের আইনি সংস্কার প্রক্রিয়া তার অঙ্গীকারের প্রমাণ। “আমরা ধর্ষণ-সংক্রান্ত আইন ইতোমধ্যে সংশোধন করেছি। আপনারা মাগুরা মামলায় কত দ্রুত বিচার হয়েছে তা দেখেছেন। মুরাদনগর মামলাতেও একই রকম দ্রুততা ও গুরুত্ব বজায় রাখা হবে বলে তিনি জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে