Views Bangladesh Logo

কমছে ওষুধের দাম

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ওষুধ সহজলভ্য ও সাশ্রয়ী করতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। বাজেটে ক্যান্সার প্রতিরোধক ওষুধসহ সব ধরনের ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর অব্যাহতির সুবিধা সম্প্রসারণের প্রস্তাব রাখা হয়েছে।

সোমবার (২ জুন) দুপুর ৩টায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণায় এই তথ্য জানান।

সংসদ না থাকায় এবার বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিতে প্রচার করা হয়।

সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশীয় ওষুধ শিল্পকে শক্তিশালী করা এবং জনগণের জন্য জীবন রক্ষাকারী ওষুধ সাশ্রয়ী দামে সরবরাহ নিশ্চিত করতে ওষুধ তৈরির কাঁচামাল ও অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) আমদানিতে শুল্ক-কর অব্যাহতির সুযোগ আরও বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে।

এছাড়া উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৫০ শয্যার বেশি হাসপাতাল স্থাপনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জাম আমদানিতেও শুল্ক-কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এতে বিভাগীয় ও জেলা পর্যায়ে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়ার পথ তৈরি হবে বলে আশা করছে সরকার।

স্বাস্থ্য খাতের গুরুত্ব বিবেচনায় ২০২৫-২৬ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৪১ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। যা আগের বছরের তুলনায় ৫০১ কোটি টাকা বেশি। দরিদ্র জনগোষ্ঠীর বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে অতিরিক্ত ৪ হাজার ১৬৬ কোটি টাকা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাবও করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ