Views Bangladesh Logo

পরিস্থিতি স্বাভাবিক হলে পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে: ধর্ম উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

র্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি স্বাভাবিক ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

ধর্ম উপদেষ্টা জানান, এ অঞ্চলের জনগোষ্ঠীগুলোর মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে সরকার। এ বিষয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন।

রোববার (২০ অক্টোবর) বান্দরবান শহরের রাইচা স্টেডিয়াম, নিউ গুলশান, মেঘলা ও লংঘনা এলাকায় প্রস্তাবিত জেলা মডেল মসজিদ ও কমপ্লেক্সের সাইট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্ম উপদেষ্টা।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে সংস্কার বাস্তবায়ন করছে। জনগণের মাঝে শান্তি ফিরে না আসা পর্যন্ত এই সংস্কার অব্যাহত থাকবে।

উপদেষ্টার সঙ্গে ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ জমাদ্দার, বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছারসহ প্রশাসনের কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ