Views Bangladesh Logo

১৫ দিনের মধ্যে ৬ লাখ টন চাল-গম আমদানি করবে সরকার

লতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য জিটুজি (সরকার টু সরকার) পদ্ধতিতে আগামী ১৫ দিনের মধ্যে দুই লাখ মেট্রিক টন চাল ও চার লাখ মেট্রিক টন গম আমদানি করবে সরকার। এই চাল-গম আমদানির সময় ৪২ দিন থেকে কমিয়ে ১৫ দিন করা হয়েছে।

বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থনীতিবিষয়ক উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠকে নীতিগত এ অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাবিত আমদানির বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সরকার খাদ্য সরবরাহে ঘাটতি দেখতে চায় না বলেই চাল ও গম আমদানির উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, ‘এগুলোর তাৎক্ষণিকভাবে প্রয়োজন নেই। তবে সরকার আমাদের সরবরাহের জন্য মজুদ প্রস্তুত রাখতে চায়।’

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের জন্য আন্তর্জাতিক উৎস থেকে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১৯ লাখ ২৩ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

এ ছাড়াও চলতি অর্থবছরের জন্য আন্তর্জাতিক বাজার থেকে ৭ লাখ এবং অভ্যন্তরীণ বাজার থেকে ১০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ