ব্যাটারিচালিত রিকশা বিষয়ে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ব্যাটারিচালিত রিকশা বিষয়ে হাইকোর্টের দেয়া নির্দেশনা সরকার বাস্তবায়ন করবে।
রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক পরামর্শক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, সড়কের ওপর কোনো দোকান থাকবে না।
ভুয়া ও মিথ্যা মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সত্যিই এমন কিছু মামলা করা হচ্ছে এবং এটি বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, মিথ্যা মামলায় কেউ যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে প্রতিটি জেলায় কমিটি গঠন করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ যদি পরিস্থিতি খারাপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, ‘ট্রাফিক ব্যবস্থাপনার জন্য অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে, যা কমিউনিটি পুলিশিংয়ের মতো কাজ করবে।
তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকায় ৫০০ জন নিয়োগ দেয়া হতে পারে। এছাড়া শিক্ষার্থীদের আগের মতোই অন্তর্ভুক্ত করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে