Views Bangladesh Logo

দরপত্র ছাড়াই বিআরটিসির জন্য ২০০ বৈদ্যুতিক বাস কিনবে সরকার

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জন্য দরপত্র ছাড়াই ২০০টি বৈদ্যুতিক বাস কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে বাস পরিচালনার জন্য প্রয়োজনীয় চার্জিং স্টেশন স্থাপন ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের কাজও সরাসরি ক্রয় পদ্ধতিতে করার অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি প্রস্তাবের ভিত্তিতে সরকারি অর্থায়নে বিআরটিসির জন্য ২০০টি বৈদ্যুতিক বাস কেনা হবে। এসব বাসের মধ্যে নারী যাত্রীদের জন্য বিশেষ বাসও থাকবে।

বাসগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় চার্জিং স্টেশন স্থাপন করা হবে। পাশাপাশি চার্জিং ব্যবস্থা ও বাস পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের কাজও সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

সরকারি পরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক বাস যুক্ত করার পাশাপাশি চার্জিং অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে বিআরটিসির পরিবহনসেবাকে আরও আধুনিক করার উদ্যোগ হিসেবে বিষয়টিকে দেখা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ