Views Bangladesh Logo

মঙ্গলবার কূটনীতিকদের পরিস্থিতি ব্রিফ করবে সরকার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় সার্বিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরবে সরকার।

এ বিষয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকায় অবস্থানরত বিদেশি মিশনপ্রধানদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ঢাকার বিভিন্ন বিদেশি মিশনপ্রধানের কাছে এ বিষয়ে আমন্ত্রণ পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সকাল ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ