Views Bangladesh Logo

৫৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ ছাড়া সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি আরামকো কম দামে তেল আনা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে পিএসসির মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আজ উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে সস্তামূল্যে তেল সরবরাহে সম্মত হয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো। এ ছাড়া সরকার দুটি দেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ