Views Bangladesh Logo

শিশু ধর্ষণ মামলার বিচারে হচ্ছে ট্রাইব্যুনাল

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তী সরকার নীতিগতভাবে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। এতে শিশুধর্ষণ মামলার বিচারে ট্রাইব্যুনাল গঠনের বিধান প্রণয়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রস্তাবিত পরিবর্তনের সাথে মাগুরার শিশু ধর্ষণ ও হত্যা মামলার কোনো সম্পর্ক নেই। কারণ, তার মামলাটির দ্রুত নিষ্পত্তি করা হবে।

ব্রিফিংয়ে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমও।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ