Views Bangladesh Logo

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এতে লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

বুধবার (১৩ মে ২০২৬) সচিবালয়ে কোরবানি সংক্রান্ত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে নতুন মূল্য তালিকা ঘোষণা করা হয়।

ব্রিফিং করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন দামে ঢাকা মহানগরের ভেতরে লবণযুক্ত গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা। ঢাকার বাইরে এই দাম ৫৭ থেকে ৬২ টাকা। গত বছর এ দাম ছিল ঢাকায় ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা।

এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকার জানিয়েছে, চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে জেলা ও উপজেলা পর্যায়ে লবণ সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি চামড়া প্রক্রিয়াজাতকরণে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে কোরবানির মৌসুমে চামড়া নষ্ট না হয়।

বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশীয় চামড়া শিল্প রক্ষা এবং অবৈধ পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ