সরকারি হিসাবে মাইলস্টোনে নিহত বেড়ে ৩০
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান বিদ্ধস্তে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৫৫ জন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ৩টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই হিসাব জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন ৪৩ জন, সেখানে মারা গেছেন ১২ জন। ঢাকা সিএমএইচে ভর্তি ১১ জন এবং নিহত ১৫ জনের তথ্য মিলেছে। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ভর্তি রয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন একজন। লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন আরও একজন।
এই তথ্যগুলো টেলিফোনের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বলেও জানানো হয়েছে প্রেস উইং থেকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে