Views Bangladesh Logo

জ্বালানিসংকটের প্রভাবে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

সরকার মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংক লেনদেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এ তথ্য জানান।

তিনি জানান, নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংকগুলো বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

বর্তমানে ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হয়। এরপর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকের অভ্যন্তরীণ ও দাপ্তরিক কাজ সম্পন্ন করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ