Views Bangladesh Logo

রমজানে সরকারি অফিসের নতুন সময়সূচি

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সময়সূচি অনুযায়ী, অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে ইউএনবি জানিয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে।

তবে, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত মিল-কারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ ও নিজ নিজ আইন অনুযায়ী তাদের অফিস সময় নির্ধারণ করবে।

এ ছাড়া, সুপ্রিম কোর্ট নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী আদালতের সময়সূচি নির্ধারণ করবে।

পবিত্র রমজান মাস আগামী ১ মার্চ শুরু হতে পারে, যা চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ