Views Bangladesh Logo

মহিলার বদলে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ নামে গেজেট প্রকাশ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। নতুন নাম কার্যকর করে সোমবার (২৬ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে মন্ত্রণালয়ের বাংলা নাম হবে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’। তবে ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ আগের মতোই থাকছে। নাম পরিবর্তনের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম এ প্রজ্ঞাপন জারি করেন। এর মধ্য দিয়ে মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হলো।

এর আগে গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার প্রজ্ঞাপন জারি করা হলো।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ৯ নভেম্বর ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরে ১৯৯৪ সালের ৫ মে এর নাম পরিবর্তন করে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়। এবার মন্ত্রণালয়ের বাংলা নাম থেকে ‘মহিলা’ শব্দের পরিবর্তে ‘নারী’ শব্দ যুক্ত করা হলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ