Views Bangladesh Logo

পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়ায় শিথিলতা আনল সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়ায় শিথিলতা আনার ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) জাতীয় বাজেট ঘোষণাকালে তিনি বলেন, ‘নিরাপত্তা সেবা উন্নয়নের অংশ হিসেবে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে পুলিশ রিপোর্ট সংগ্রহের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।’

এদিন তিনি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।

অর্থ উপদেষ্টা জানান, বিদেশে ৫৯টি বাংলাদেশ মিশনে ইতোমধ্যে ই-পাসপোর্ট চালু করা হয়েছে। পাশাপাশি সব মিশনে ই-পাসপোর্ট, ই-ভিসা ও ই-ট্রাভেল পারমিট চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘বিভিন্ন চেকপোস্টে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ই-গেট স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন ব্যবস্থা চালু করা হচ্ছে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ