Views Bangladesh Logo

১০ মাসে দেশে গুরুতর অপরাধের ঘটনা বাড়েনি, দাবি সরকারের

 VB  Desk

ভিবি ডেস্ক

ত ১০ মাসে দেশে গুরুতর অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি বলে জানিয়েছে সরকার। সোমবার (১৪ জুলাই) একটি যাচাইকৃত ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

চলতি বছরে অপরাধ বৃদ্ধির বিষয়ে সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর পরিপ্রেক্ষিতে পোস্টে বলা হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ের সরকারি তথ্য বিশ্লেষণে এ ধরনের দাবি সমর্থনযোগ্য নয়।

সরকারি পরিসংখ্যানে দেখা যায়, হত্যা, ধর্ষণ, ডাকাতি ও সশস্ত্র ডাকাতিসহ সবচেয়ে গুরুতর ও সহিংস অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়নি। কিছু ক্ষেত্রে এসব অপরাধের হার কমেও গেছে। যদিও নির্দিষ্ট কিছু অপরাধে বিচ্ছিন্নভাবে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। তবে সামগ্রিক পরিস্থিতি “অপরাধের ঢেউ” হিসেবে বিবেচিত হয় না।

পোস্টে বলা হয়, “এই প্রবণতাগুলো ‘অপরাধের ঢেউ’ হিসেবে নির্দেশ করে না; বরং প্রমাণ করে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সফল হয়েছে।”

নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে পোস্টে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ  করা এবং তা বজায় রাখা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, গত পাঁচ বছর ও সাম্প্রতিক ১০ মাসের অপরাধ প্রবণতা নিয়ে দুটি পৃথক ছক প্রকাশ করা হয়েছে, যা পুলিশ রেকর্ডের ওপর ভিত্তি করে তৈরি করা হয়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ