Views Bangladesh Logo

ফল আমদানিতে শুল্ককর কমাল সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

বিত্র রমজানে ফলের মূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে রাখতে তাজা ফল আমদানিতে শুল্ককর ১৫ শতাংশ কমিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (১৮ মার্চ) তাজা ফল আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ এবং ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দিয়ে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়করের হারও ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, অন্তর্বর্তী সরকার গত কয়েক মাসে ভোজ্যতেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর ও কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে ছাড় দিয়েছে।

কর ছাড়সহ সরকারের নানা সময়োপযোগী পদক্ষেপে এ বছর পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখা সম্ভব হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ