সরকারের ১০০ দিন পূর্তিতে বিশেষ অর্জন নিয়ে ই-বুক প্রকাশ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের ১০০ দিন পূর্ণ উপলক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কার্যক্রম, গৃহীত পদক্ষেপ এবং উল্লেখযোগ্য অর্জন তুলে ধরে বিশেষ একটি ই-বুক প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৭ মে) সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০০ দিনে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক উদ্যোগ, নীতিগত সিদ্ধান্ত ও জনকল্যাণমূলক কার্যক্রমের সারসংক্ষেপ এই ই-বুকে তুলে ধরা হয়েছে। সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণকে বিস্তারিত ধারণা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
আগ্রহী পাঠকদের জন্য ই-বুকটি অনলাইনে উন্মুক্ত রাখা হয়েছে।
এ ছাড়া ই-বুকটি নিয়ে সাধারণ নাগরিকদের মতামত, পরামর্শ ও গঠনমূলক মন্তব্য সাদরে গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, জনগণের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে