Views Bangladesh Logo

রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের উদ্ভূত পরিস্থিতিতে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে আগামীকাল (রোববার) থেকে এসব বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (৩ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত এক পরিপত্রে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, “চলমান পরিস্থিতিতে কোমলমতি শিশু শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে।”

এর আগে গত বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে ৪ আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নিয়েছিল। তবে দেশের ১২টি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে বলে সেদিন জানানো হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ