চীনের সহায়তায় বন্ধ কারখানা চালুর পরিকল্পনা করতে চায় সরকার: শিল্পমন্ত্রী
দেশের বন্ধ কারখানাগুলো চীনের সহায়তায় আবার চালু করতে চায় সরকার। বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর আইসিসিবিতে ‘বাংলাদেশ-চায়না গ্রিন টেক্সটাইল এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী চীনকে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী উল্লেখ করে দেশে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি পাট শিল্পের উন্নয়নে চীনের প্রযুক্তিগত সহায়তাও কামনা করেন তিনি।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করে যাচ্ছে চীন। গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি।
গ্রিন টেক্সটাইল শিল্পের এই বিশেষায়িত আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের শীর্ষস্থানীয় টেক্সটাইল ও গার্মেন্টস প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ এবং ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। প্রদর্শনীতে পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য টেক্সটাইল প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি সেমিনার ও প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী আগামী ১৬ মে শেষ হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে