Views Bangladesh Logo

অনলাইন গেমিংয়ে কর বসানোর পরিকল্পনা সরকারের

 VB  Desk

ভিবি ডেস্ক

অনলাইন গেমিং থেকে আয়ের ওপর কর আরোপের পরিকল্পনা করছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা জানান, বাংলাদেশে অনলাইন গেমিংয়ের বাজার ইতিমধ্যে দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। তবে এই খাতের বেশিরভাগ লেনদেন এখনো করের আওতার বাইরে।

এ পরিস্থিতিতে গেমের মধ্যে কেনাকাটা, সাবস্ক্রিপশন এবং ভার্চুয়াল কারেন্সির ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বসানোর কথা ভাবা হচ্ছে। কর্মকর্তাদের ধারণা, অন্তত ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলে বছরে ২০০ থেকে ২৫০ কোটি টাকা রাজস্ব আসতে পারে। এ বিষয়ে একটি প্রস্তাব অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো হয়েছে এবং তিনি এতে সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে।

তবে অর্থনীতিবিদরা বলছেন, কর আরোপের আগে সুস্পষ্ট আইন ও নীতিমালা প্রণয়ন জরুরি। সাবেক বিশ্বব্যাংক অর্থনীতিবিদ জাহিদ হুসাইন বলেন, কোন গেম দক্ষতার ভিত্তিতে খেলা হয় আর কোনটি জুয়ার সমতুল্য সেটি আগে স্পষ্ট করতে হবে। আর অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ মনে করেন, সঠিক নীতিমালা ও প্রযুক্তিগত ব্যবস্থা থাকলে এই খাত থেকে বছরে কয়েকশ কোটি টাকা আয় সম্ভব।

উল্লেখ্য, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়া ইতিমধ্যে অনলাইন গেমিং ও ডিজিটাল সেবার ওপর একই ধরনের কর চালু করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ