Views Bangladesh Logo

ভোটের দিন গণপরিবহন চলবে, বন্ধ থাকবে মোটরসাইকেল-দূরপাল্লার বাস

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন গণপরিবহণ চলবে। তবে মোটরসাইকেল, দূরপাল্লার বাস ও স্পিডবোটসহ বেশ কিছু যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বিতীয় পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনে ভোটারদের যাতায়াত সুবিধার জন্য ভোটের দিন গণপরিবহন, প্রাইভেট কার, সিএনজি ও অটোরিকশা চলাচল করার অনুমতি দেওয়া হবে। তবে আগের মতো এবারও মোটরসাইকেল ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

নির্বাচনকে সামনে রেখে পরিবহন চলাচলের বিষয়ে গত ৩১ ডিসেম্বর এক প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এতে বলা হয়েছিল, ৬ জানুয়ারি দিবাগত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম। প্রধান অতিথি নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান এবং বিশেষ অতিথি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খান উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ