আরও ১৮ কোটি ৮০ লাখ পিস ডিম আমদানির অনুমতি
দাম নিয়ন্ত্রণে রাখতে ৪২টি প্রতিষ্ঠানকে আরও ১৮ কোটি ৮০ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য-১ শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ৪২টি প্রতিষ্ঠানকে আরও ১৮ কোটি ৮০ লাখ ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে। আমদানির অনুমতির মেয়াদ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে।
এর আগে গত ২৩ অক্টোবর ১২টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়। আর ৭ অক্টোবর সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছিল। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অনুমতি বলবৎ থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে