Views Bangladesh Logo

ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু: রিজওয়ানা

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজনৈতিক সংস্কার উদ্যোগে ঐক্য অর্জনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে পারে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (১৫ জানুয়ারি) চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়ার পর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি মনে করি, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হতে পারে।’

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘যদি সাংবিধানিক কাজ দ্রুত শেষ করা যায়, তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করা সম্ভব।’

এর আগে, সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনের প্রধানরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তাদের প্রতিবেদন জমা দেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমও এ বিষয়ে কথা বলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ