Views Bangladesh Logo

উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ নিয়ে সরকারের নতুন নির্দেশনা

 VB  Desk

ভিবি ডেস্ক

উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। বিশেষ করে ষষ্ঠ ও একাদশ শ্রেণির যেসব শিক্ষার্থীর বাবা-মায়ের মৃত্যু বা বিবাহ বিচ্ছেদের কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত জটিলতা রয়েছে, তাদের আলাদা করে চিহ্নিত করে আগামী ৭ মের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে। রোববার (৩ মে) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে পাঠানো এক জরুরি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির লক্ষ্যে এইচএসপি-এমআইএস সফটওয়্যারে বর্তমানে তথ্য এন্ট্রির কার্যক্রম চলছে। তবে কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে বাবা বা মায়ের মৃত্যু, উভয়ের মৃত্যু কিংবা বিবাহ বিচ্ছেদের কারণে প্রয়োজনীয় এনআইডি নম্বর প্রদান করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় যেসব শিক্ষার্থীর অভিভাবকের এনআইডি দেওয়া যাচ্ছে না, তাদের তথ্য উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সংগ্রহ করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত ছকে শ্রেণি, প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর সংখ্যা, ইআইআইএন নম্বর এবং বাবা-মায়ের মৃত্যু বা বিবাহ বিচ্ছেদের কারণে এনআইডি না থাকা শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। চিঠিতে এই বিষয়টি ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং আগামী ৭ মের মধ্যে সব তথ্য পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ