Views Bangladesh Logo

‘আওয়ামী সিন্ডিকেটের মুনাফার জন্য বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার’

 VB  Desk

ভিবি ডেস্ক

ওয়ামী সিন্ডিকেটের মুনাফার জন্য সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘ডামি সরকার সাধারণ জনগণের অবস্থা বিবেচনা না করে আবারও বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে।‘

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির এই নেতা আরও বলেন, সরকার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ক্ষমতা কমিয়ে এবং বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষমতা নিজের হাতে তুলে নিয়ে জনগণকে নিপীড়নের নীতি গ্রহণ করেছে।

এরই মধ্যে মার্চের পরিবর্তে ফেব্রুয়ারি থেকে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। ঘোষণার আগের দিন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, বিদ্যুতের দাম ১লা মার্চের পরিবর্তে ১ ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন ৩৪ পয়সা থেকে সর্বোচ্চ ৭০ পয়সা পর্যন্ত বাড়ানো হবে।

সেই হিসেবে এখন থেকে বিদ্যুতের দাম গড়ে ইউনিট প্রতি ৫২ পয়সা করে বাড়বে। শতকরা হিসাবে তা ছয় শতাংশের মতো।

রিজভী বলেন, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ দশমিক ৩৬ শতাংশ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ