Views Bangladesh Logo

গণমাধ্যম সংস্কারে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে: মাহফুজ আলম

 VB  Desk

ভিবি ডেস্ক

ণমাধ্যম খাতে সংস্কারের লক্ষ্যে সরকার ইতোমধ্যেই একাধিক কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

বুধবার (৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, সংবাদপত্রের প্রচারসংখ্যা নিরীক্ষা পদ্ধতির সংস্কারে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে একটি অধ্যাদেশ প্রণয়নের কাজও চলমান রয়েছে, যা অল্প সময়ের মধ্যেই কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই গণমাধ্যমসংক্রান্ত আরও কিছু সংস্কার উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে।

বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, “বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই। সংবাদ প্রচারে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা উপভোগ করছে।”

এছাড়া, সাংবাদিকদের জন্য একটি নীতিগত আচরণবিধি প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই এটি চূড়ান্ত করা হবে।

সাক্ষাৎকালে ইউনেস্কোর আইন ও মতপ্রকাশের স্বাধীনতা বিভাগের আন্তর্জাতিক কনসালটেন্ট লেনা ফক্সও উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ