Views Bangladesh Logo

ইসকন নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই, এএনআইকে প্রেস সচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, আমরা বারবার বলেছি, ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা আমাদের নেই।

২৫ নভেম্বর ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর বাংলাদেশে অস্থিরতা শুরু হয়। তার পরিপ্রেক্ষিতে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইকে শফিকুল আলম এ কথা বলেন।

গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র। সমাবেশের পর গত ৩১ অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা হয়। সেই মামলায় ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস শিগগিরই জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন। আমি মনে করি আমরা একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আছি। প্রধান উপদেষ্টা ভুল তথ্যের বিরুদ্ধে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের জন্য সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করবেন।

প্রেস সচিব শেখ হাসিনাকে অভিযুক্ত করে তিনি বলেন, শেখ হাসিনা ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে বসবাস করছেন। তার মেয়াদে দেশে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হয়েছে।

গত ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়। তার আগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবি জানানো হয়। এই দাবিতে হাজার হাজার মানুষ বিশাল সমাবেশ করে। বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর বিরাজমান উত্তেজনার মধ্যে বুধবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ