উপায় না থাকায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী
উপায় না থাকায় সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একইসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে দ্রুত দেশে তেলের দাম কমানো হবে। শিগগিরই মধ্যপ্রাচ্য সংকটের সমাধান হবে।
সোমবার (১ জুন) ঈদের দীর্ঘ ছুটির পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা জানান।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জ্বালানি তেলের দাম সমন্বয় না করলে শিক্ষা, স্বাস্থ্য, ফ্যামিলিমকার্ডসহ সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো যাবে না। সকল অর্থের বড় অংশ ভর্তুকির পেছনে ব্যয় হয়ে গেলে প্রত্যেকটি বিভাগ ক্ষতিগ্রস্ত হবে।
বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে চায় সরকার। এ লক্ষ্যকে সামনে রেখে আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য সুখবর থাকছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
এ ছাড়াও ঈদের ছুটিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিমন্ত্রীর মতে, কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় এবারের ঈদ স্বস্থিতে কাটেনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে