অনলাইন নিউজ পোর্টালের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার
অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন ও পরিচালনা বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার। রোববার (৭ জুন) জাতীয় সংসদে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
১৩তম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুর এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি বলেন, অনলাইন সংবাদমাধ্যমের শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে।
প্রতিমন্ত্রী আরও জানান, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তালিকায় যেসব জেলা পর্যায়ের সংবাদপত্রের প্রকাশনা কার্যক্রম সন্তোষজনক নয়, সেগুলোর তালিকাভুক্তি পুনর্বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, “তালিকাভুক্তির ক্ষেত্রে তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেছে কি না, তা যাচাই করা হচ্ছে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান গণমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে