Views Bangladesh Logo

ঈদুল ফিতরের সরকারি ছুটি একদিন বাড়লো

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও একদিন বাড়িয়ে সাত দিন করা হয়েছে। মূলত মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ১৮ মার্চ আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীরা ১৬ মার্চ অফিস শেষে ছুটিতে থাকতে পারবেন। ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাতদিন ছুটি উপভোগ করতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর ২১ মার্চ উদযাপিত হতে পারে। আগের পরিকল্পনা অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি কাটানো যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ