Views Bangladesh Logo

গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর বারিধারায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসভবনে গভীর রাতে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই সম্মেলনে তিনি জাতির উদ্দেশে গুরুত্ববহ বার্তা দেন।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে সরকার সর্বোচ্চ সতর্ক ও সক্রিয়। আইনশৃঙ্খলা রক্ষায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

তিনি সাধারণ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনগণের সম্পদ রক্ষায় নিরাপত্তাবাহিনী প্রস্তুত। কোনো গুজব বা উত্তেজনায় সাড়া দেয়া থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ।’

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তারা প্রচুর টাকা খরচ করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তাদেরকে প্রতিহত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। আগামীকাল (সোমবার) থেকে পরিস্থিতি ভালো হবে আশা করছি।

মধ্যরাতের এই সম্মেলনের সময়সূচি নিয়ে প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, ‘পরিস্থিতির তাৎক্ষণিক মূল্যায়ন ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্যই এই জরুরি আলোচনা।’ তবে সাম্প্রতিক কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে এই সম্মেলন ডাকা হয়েছে কি না-এ বিষয়ে স্পষ্টতা দেননি তিনি।

গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা সংক্রান্ত চ্যালেঞ্জের কথা ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অপরাধী চক্র যেভাবেই হোক, তাদের বিরুদ্ধে শক্ত হাতে দমনমূলক ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় চলছে।

সরকারের এই জরুরি পদক্ষেপ ও মধ্যরাতের সংবাদ সম্মেলন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, ‘বর্তমান পরিস্থিতিতে জনগণের মাঝে আস্থা ধরে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন যোগাযোগ গুরুত্বপূর্ণ।’ তবে সামাজিক যোগাযো মাধ্যেমে নেটিজেনরা এই সম্মেলনের সময় ও প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ