‘যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করছে সরকার’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় এ বাহিনীকে সক্ষম করে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
আজ শনিবার রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বিআইআর)-২০২৪ তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা চাই আমাদের সশস্ত্র বাহিনী আমাদের দেশে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হোক।’
সরকার প্রধান বলেন, আমরা ক্ষমতায় আসার পর থেকে সশস্ত্র বাহিনীর উন্নয়নের জন্য বেশ কিছু পদাতিক ডিভিশন, ব্রিগেড, ইউনিট এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করেছি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে