Views Bangladesh Logo

কোনো ধরনের মব জাস্টিসকে সমর্থন করে না সরকার: ফারুকী

রকার কোনো ধরনের মব জাস্টিসকে সমর্থন করে না উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এখন রাষ্ট্র বিনির্মাণের সময়, সজাগ সচেতন হয়ে একে অন্যের পাশে থাকতে হবে। তিনি জনগণকে সব ধরনের মব জাস্টিস থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ফারুকী বাংলা একাডেমির বইমেলায় ‘চায়না বুক হাউস’ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।

ফারুকী বলেন, ‘পতিত স্বৈরাচারকে সংযমী আচরণ করতে হবে। মাত্র ৬ মাস হয়েছে এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে তারা এখনো বিচারাধীন অথচ দেশে এসে বিচারের মুখোমুখি না হয়ে তারা উস্কানিমূলক মন্তব্য করছেন।’

তিনি বলেন, ‘কোথাও মবিং হলে অন্তর্বর্তীকালীন সরকার তা অবশ্যই রোধ করবে। দেশে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সচেতন আছে।’

একুশে পদক প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, ‘আগে অযোগ্য দলবাজদের পুরস্কৃত করা হতো; কিন্তু এখন সে প্রক্রিয়া নেই। আমরা সেটা ভেঙেছি। আমরা মরণোত্তর পুরস্কার দিয়ে জাতি হিসেবে পাপমুক্ত হওয়ার চেষ্টা করছি।’

বইমেলা পরিদর্শনে সাংস্কৃতিক উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি জানান, চীন বাংলাদেশের সহযোগিতা করার জন্য প্রস্তুত। অর্থনীতির বাইরে সাংস্কৃতিক আদান-প্রদানের দিক নিয়েও ভাবছে তারা। চীন ইতোমধ্যে বাংলাদেশের মানুষের উন্নত চিকিৎসার জন্য তিনটি হাসপাতাল নির্মাণ করেছে। সেইসঙ্গে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা করার ব্যাপারেও তারা কাজ করছে। সামনে এ ব্যাপারে ঘোষণা আসবে বলে জানান তিনি।

এ সময় মেলা পরিদর্শন শেষে উপদেষ্টা, রাষ্ট্রদূতসহ দর্শনার্থীদের সামনে চীনের ঐতিহ্যবাহী বিভিন্ন সংস্কৃতির প্রদর্শনী করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ