Views Bangladesh Logo

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন বই রাখার নির্দেশনা বাতিল

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, মন্ত্রণালয় আজ নির্দেশনাপত্রটি বাতিল করেছে।

জানা গেছে, গত মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য (তিনটি বইয়ের সমন্বয়ে) ১ সেট বই সংরক্ষণ’ শিরোনামে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি নির্দেশনাপত্র পাঠায়। সেখানে ওই তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই বিদ্যালয়ের লাইব্রেরিতে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ