Views Bangladesh Logo

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় গত সোমবার দুপুরে দক্ষিণ লেবাননের নাবাতিহ প্রদেশের জেবদিন এলাকায় এই হামলা চালানো হয়। হামলায় নিহতরা হলেন সাতক্ষীরা সদরের বাসিন্দা শফিকুল ইসলাম এবং একই জেলার আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া সরকারের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে ক্রমাগত সহিংসতা বৃদ্ধি এবং সাধারণ বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে সব পক্ষকে যুদ্ধ পরিহার করে সর্বোচ্চ ধৈর্য ধারণ এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ