চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে হচ্ছে ফরেনসিক ডিএনএ ল্যাব
নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধ সনাক্তকরণের সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দুটি ফরেনসিক ডিএনএ ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া মতামত অনুসারে, খসড়াটি প্রয়োজন অনুসারে সংশোধন করে উপদেষ্টা পরিষদের পরবর্তী বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধ সনাক্তকরণের সক্ষমতা বাড়াতে আপাতত চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দুটি ফরেনসিক ডিএনএ ল্যাব স্থাপিত হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে