Views Bangladesh Logo

হজযাত্রীদের সর্বোত্তম স্বার্থরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খালিদ

 VB  Desk

ভিবি ডেস্ক

র্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন বলেছেন, হজযাত্রীদের সর্বোত্তম স্বার্থরক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার।

ধর্ম মন্ত্রণালয় এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি আশ্বস্ত করেছেন, হজ ব্যবস্থাপনা আগের তুলনায় আরও সুশৃঙ্খল ও উন্নত হবে।

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ের কার্যালয়ে ধর্ম উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে সাংবাদিকদের ড. খালিদ বলেন, সরকারের বাস্তবমুখী পদক্ষেপে এ বছর হজযাত্রীদের বিমান ভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমেছে। হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করতেও প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ