Views Bangladesh Logo

নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: আসিফ নজরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজনের বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তবে তা হবে পূর্বঘোষিত সময়সীমা আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে।

বুধবার (১৬ এপ্রিল) যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির প্রতিনিধিদল ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

আসিফ নজরুল বলেন, ‘এটা মানে এই নয় যে ক্ষমতায় থাকার লোভে আমরা ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করতে চাই। মোটেই না।’

প্রধান উপদেষ্টার জাতীয় প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জুন ২০২৬-এর পরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা স্পষ্টভাবে বলেছি— কে কী বলল তা বিবেচ্য নয়। প্রধান উপদেষ্টা বারবার এটি বলেছেন। সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা বিএনপিকে ব্যাখ্যা করেছি। তারা একটি সংস্কারমুখী রাজনৈতিক দল, এটাও আমাদের কাছে পরিষ্কার হয়েছে। মনে হচ্ছে, বিএনপি সংস্কার নিয়ে সত্যিই আন্তরিক।’

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ