Views Bangladesh Logo

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী

জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা পূরণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

সরকারি ও বেসরকারি খাতের স্বাস্থ্যসেবার মধ্যকার একটি তুলনামূলক প্রতিযোগিতার কথা উল্লেখ করে আমির খসরু বলেন, চিকিৎসা ব্যবস্থায় বেসরকারি খাতের সেবার মান বেশ ভালো। সরকারি চিকিৎসা ব্যবস্থা কিছুটা পিছিয়ে আছে। তবে সরকার তা সমাধান করার চেষ্টা করছে।

অর্থমন্ত্রী আরও বলেন, জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যন্ত্রপাতি থেকে শুরু করে স্বাস্থ্য উদ্যোক্তাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে।

জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সম্পূর্ণ বদ্ধপরিকর বলেও জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ