Views Bangladesh Logo

আওয়ামী লীগ সরকারের ভঙ্গুর অর্থনীতির ভার বহন করছে সরকার: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের ভঙ্গুর অর্থনীতির ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১৩ মে) উত্তরায় মাসব্যাপী ইসলামিক প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা আমরা বহন করছি। ভঙ্গুর অর্থনীতির হাত থেকে এই সরকারকে স্বাবলম্বী করতে কমপক্ষে ২ বছর সময় লাগবে। এই সময়ে কেউ যেন আমাদের রাজনৈতিকভাবে বিভাজিত করতে না পারে, সেদিকে লক্ষ্য লাখতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, আমরা একত্রিত না থাকলে ধ্বংস করা আওয়ামী লীগের অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হবে না।

তথ্যমন্ত্রী বলেন, এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো। পরিকল্পিতভাবে নাটক করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে ধর্মীয় বিরোধ তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

পরিশেষে তিনি বলেন, আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে, দেশে এখন শান্তিপূর্ণ রাজনৈতিক, সামাজিক পরিবেশ বজায় রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ