অনুমোদন পেল ‘গ্রামীণ ইউনিভার্সিটি’
‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার।
গতকাল সোমবার এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফুল হাসানকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আদেশ অনুযায়ী, মোট ২২টি শর্তে ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ স্থাপন ও পরিচালনার জন্য সাময়িক অনুমোদন দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়টিকে দেওয়া শর্তের মধ্যে আছে সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়কে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০–এর সব বিধান ও শর্ত মেনে চলতে হবে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। ন্যূনতম তিনটি অনুষদ এবং এসব অনুষদের অধীন কমপক্ষে ছয়টি বিভাগ থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে কমপক্ষে দেড় কোটি টাকা যেকোনো তফসিলি ব্যাংকে জমা থাকতে হবে ইত্যাদি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে