জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
সরকার দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে (দরপত্র বা প্রতিযোগিতা ছাড়া) মোট তিন লাখ মেট্রিক টন ডিজেল কেনার নীতিগত অনুমোদন দিয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) অনলাইনে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এটি ২০২৫-২৬ অর্থবছরের ২৯তম এবং ২০২৬ সালের ৬ষ্ঠ সভা।
সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সভা সূত্রে জানা গেছে, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে আন্তর্জাতিক বাজারে সরাসরি ১ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সুপারস্টার ইন্টারন্যাশনাল গ্রুপ থেকে একইভাবে ২ লাখ মেট্রিক টন ইএন ৫৯০ মানের ডিজেল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে