দিল্লি ও লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন দুই সাংবাদিক
ভারতের নয়াদিল্লি ও যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে দুজনকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
রবিবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নয়াদিল্লিতে নিয়োগ পেয়েছেন ফয়সাল মাহমুদ এবং লন্ডনে নিয়োগ পেয়েছেন আকবর হোসেন মজুমদার। তারা দুজনেই পেশাদার সাংবাদিক। এদের মধ্যে আকবর হোসেন বিবিসির ঢাকা ব্যুরোর জ্যেষ্ঠ সাংবাদিক ছিলেন।
এতে আরও বলা হয়, যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে