Views Bangladesh Logo

শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করবে বর্তমান সরকার। পাশাপাশি শিল্প-সংস্কৃতির রাজনীতিকরণ সভ্য দেশের পরিচয় হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ আয়োজিত একুশে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী।

এবার চলচ্চিত্রে সম্মাননা পেয়েছেন ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে (মরণোত্তর) আইয়ুব বাচ্চু, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এছাড়া সংগীত দল হিসেবে ওয়ারফেজ–কে এ পুরস্কারে ভূষিত করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ