গণঅভ্যুত্থানের স্পিরিট মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় সরকার: তথ্য উপদেষ্টা
এই সরকার গণঅভ্যুত্থানের স্পিরিট মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডা. জাহেদ বলেন, গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে মূল কর্মসূচিগুলো সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। পরে ব্রিফিংয়ে সেগুলো জানানো হবে।
অন্যান্য কর্মসূচির বিষয়ে তিনি জানান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ‘রেজিস্ট্যান্স ডে’ উদযাপন করা হবে। এর সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের ‘রেজিস্ট্যান্স ডে’ উদযাপন এবং ৫ আগস্টে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারগুলোর সংবর্ধনা আয়োজন করা হবে।
তথ্য উপদেষ্টা বলেন, গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ১৫ তারিখ। ওইদিন ইউনিভার্সিটিতে ছাত্রলীগ হামলে পড়েছিল স্টুডেন্টদের ওপরে এবং অনেক নারী শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তারপর ১৬ তারিখ আবু সাঈদ শহীদ হন।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে বিএনপির একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ আছে। বর্তমান প্রধানমন্ত্রী শুরু থেকেই এর সঙ্গে জড়িত ছিলেন।
মতামত দিন