Views Bangladesh Logo

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে মামলা মোকাবিলা করাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আইনগতভাবে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর মুখোমুখি করতে চায় সরকার।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা হত্যাকাণ্ডসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই তিনি মামলা ফেস করুক। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ফেরত আনার অনুরোধ জানানো হয়েছে। ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে।

তিনি আরও জানান, শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচারের বিষয়ে কোনো নতুন বিধিনিষেধ তার জানা নেই। আদালতের কোনো নিষেধাজ্ঞা না থাকলে গণমাধ্যম তা প্রচার করতে পারে, তবে নিষেধাজ্ঞা থাকলে তা অনুসরণ করতে হবে।

ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্ত ও সীমান্ত ইস্যু নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি ভারতের নিজস্ব বিষয় এবং বাংলাদেশ সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

পল্লবীর রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং দ্রুত চার্জশিট দিয়ে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক আলোচিত বিভিন্ন হত্যাকাণ্ড ও অপরাধের তালিকা তৈরি করে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারও চলমান রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ