Views Bangladesh Logo

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ বিষয়ে শিগগিরই গণমাধ্যম-সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর ইআরএফ কার্যালয়ে 'নাগরিক প্ল্যাটফর্ম ও ইআরএফের সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ও গণমাধ্যমের প্রাসঙ্গিকতা' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি আইন পুনর্মূল্যায়ন করা হবে। মিডিয়া রিফর্মস কমিশনকে ব্রিটিশ অফকম ব্যবস্থার আদলে পুনর্গঠনের চিন্তা চলছে। হত্যা, মিথ্যা মামলা ও গুমসহ সব ধরনের নির্যাতিত সাংবাদিকদের ন্যায্য প্রতিকারের কাঠামো তৈরি করা হবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ভাতা ব্যবস্থা চালু এবং সব অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ করা হবে।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বাধীনতা ও নৈরাজ্যের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকতে হবে। সরকারের সর্বোচ্চ সমালোচনা ও অনুসন্ধানী সাংবাদিকতা সরকারের জন্যই উপকারী বলে মন্তব্য করেন তিনি। বিজ্ঞাপনের নীতিমালা নির্ধারণ না হওয়ায় এ খাতে অঘোষিত প্রতারণা চলছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ